মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক

মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক

মালয়েশিয়ায় পাচারকালে রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে সাগরপথে অবৈধভাবে পাচারকালে মালয়েশিয়াগামী ট্রলার থেকে রোহিঙ্গাসহ ৫০ ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িত নয়জন মানবপাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড।

শনিবার দুপুরে কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

আটক ৯ পাচারকারি টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে ১১ রোহিঙ্গা এবং ৩৯ বাংলাদেশি নাগরিক কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

সমুদ্রপথে মানবপাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কোস্টগার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে লে. কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী বলেন, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে সাগরপথে ট্রলার যোগে বেশ কিছু সংখ্যক লোকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়ার খবর পায় কোস্ট গার্ড। এতে কোস্ট গার্ড সদস্যরা টেকনাফের সমুদ্র উপকূলের সব পয়েন্ট নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে বাহারছড়া উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশি চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বহন করা ৫০ ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িত ৯ পাচারকারিকে আটক করা হয়।

কোস্টগার্ডের এ কর্মকর্তা বলেন, সংঘবদ্ধ পাচারকারি চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারিরা উদ্ধার ভুক্তভোগীদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল।

আটক পাচারকারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান লে. কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।