টেকনাফে আরাকান আর্মির ছোড়া গুলিতে রোহিঙ্গা জেলে আহত

টেকনাফে আরাকান আর্মির ছোড়া গুলিতে রোহিঙ্গা জেলে আহত

টেকনাফে আরাকান আর্মির ছোড়া গুলিতে রোহিঙ্গা জেলে আহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ছোড়া গুলিতে রোহিঙ্গা এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন।Beaches & Islands

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৮টার দিকে নাফ নদীর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ছোটবিল সীমান্তে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ মো. আইয়ুব (২৮) উখিয়া উপজেলার ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ৪-ব্লকের বাসিন্দা মৃত কালা মিয়ার ছেলে।

গুলিবিদ্ধ জেলের বরাতে বিজিবির উখিয়া-৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. জহিরুল ইসলাম বলেন, শুক্রবার মো. আইয়ুবসহ কয়েকজন জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে বগারদিয়া এলাকায় পৌঁছে যান জেলেরা। এ সময় আরাকান আর্মি তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে মো. আইয়ুব ডান হাতে গুলিবিদ্ধ হন।

পরে গুলিবিদ্ধ রোহিঙ্গা জেলে হোয়াইক্যং ইউনিয়নের বিজিবির ছোটবিল পোস্টের কাছে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে আসা হয়।

মো. জহিরুল ইসলাম আরও জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সব সময় সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে প্রবেশ না করতে স্থানীয় জনগণ ও রোহিঙ্গাদের মধ্যে নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed