মংডুতে ৬৯টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয়ের দাবি আরাকান আর্মির
![]()
জার্নাল প্রতিবেদক
মিয়ানমারের রাখাইন রাজ্যের বাংলাদেশ সীমান্তঘেঁষা মংডু এলাকায় একটি বিশেষ অভিযানে ৬৯টি ল্যান্ডমাইন উদ্ধার ও নিষ্ক্রিয় করার দাবি করেছে আরাকান আর্মি (এএ)।
স্থানীয় সূত্র ও আরাকান আর্মির প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্প্রতি মংডু টাউনশিপের বিভিন্ন গ্রামীণ সংযোগ সড়কে চিরুনি অভিযান চালিয়ে এসব ল্যান্ডমাইন উদ্ধার করা হয়।
আরাকান আর্মির দাবি, উদ্ধার হওয়া ল্যান্ডমাইনগুলোর বেশিরভাগই এম-১৪ (M-14) মডেলের অ্যান্টি-পার্সোনেল মাইন। সংগঠনটির অভিযোগ, এসব বিস্ফোরক আরসা (ARSA) ও আরএসও (RSO) নামের সশস্ত্র গোষ্ঠী সাধারণ মানুষের চলাচলের পথে পুঁতে রেখেছিল।
জানা গেছে, মংডু টাউনশিপের ম্যু সলেড, ক্যী তন লিন ও তাড তিলনসহ কয়েকটি গ্রামীণ সড়ক থেকে এসব ল্যান্ডমাইন উদ্ধার করা হয়েছে।

এর আগে, একই এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে একদিনে প্রায় ৩৫টি ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করার দাবি করেছিল আরাকান আর্মি।
এদিকে, যুদ্ধবিধ্বস্ত রাখাইন অঞ্চলে অবিস্ফোরিত ল্যান্ডমাইন ও কামানের গোলার (UXO) ঝুঁকি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আরাকান আর্মি বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, রাখাইন রাজ্যে চলমান সংঘাতের কারণে সীমান্তবর্তী এলাকায় ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বিস্ফোরকের ঝুঁকি এখনও উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।