খাগড়াছড়িতে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

খাগড়াছড়িতে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

খাগড়াছড়িতে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়িতে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ ধান ও চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে খাগড়াছড়ি সদর খাদ্য গুদামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক আনেয়ার সাদাত। এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদর্শী চাকমা, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনি শংকর চাকমাসহ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সরকারি খাদ্য মজুদ শক্তিশালী করার লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান এবং মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে খাগড়াছড়ি জেলার সব উপজেলায় ৩৬ টাকা কেজি দরে মোট ১ হাজার ৬৬ মেট্রিক টন বোরো ধান এবং ৪৮ টাকা কেজি দরে ৪৮৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সংগ্রহের আগে ধান ও চালের গুণগত মান যাচাই করা হবে।

জেলা প্রশাসক আনেয়ার সাদাত বলেন, সরকারের খাদ্য সংগ্রহ কর্মসূচি কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংশ্লিষ্ট সকলকে সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে প্রকৃত কৃষকরা এই কর্মসূচির সুফল ভোগ করতে পারেন।

খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান ও চাল সংগ্রহ সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *