নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় অভিযান, তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় অভিযান, তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বড় অভিযান, তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে সাড়ে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক তিন কোটি টাকা বলে জানিয়েছে বাহিনীটি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) রাতের দিকে ১১ বিজিবির আওতাধীন জারুলিয়াছড়ি সীমান্তে পিলার ৪৭/২-এস সংলগ্ন সেগুন বাগান এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। চোরাচালানের গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নেন এবং কৌশলগতভাবে অভিযান চালান।

অভিযান চলাকালে চোরাকারবারীদের দেখা গেলে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন। এ সময় চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ইয়াবার প্যাকেট ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে সেগুন বাগান এলাকা থেকে সাড়ে এক লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুন) দুপুরে ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বাহিনীটি সীমান্ত এলাকায় কঠোর নজরদারি বজায় রেখেছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সহায়তা করতে সকলকে আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবি নিয়মিতভাবে বিপুল পরিমাণ ইয়াবা ও অন্যান্য চোরাচালান সামগ্রী জব্দ করে আসছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *