নাশকতার শঙ্কায় দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের

নাশকতার শঙ্কায় দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের

নাশকতার শঙ্কায় দেশের ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত সরকারের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নাশকতার আশঙ্কায় দেশের ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২২ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস কক্ষের সামনে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আজ থেকেই সেনা মোতায়েন হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, কিন্তু শৃঙ্খলা বাহিনী হিসেবে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। কার্যক্রম নিষিদ্ধ মাফিয়া বাহিনী আওয়ামী লীগের কিছু অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, বিভিন্ন জেলায় আমরা দেখছি তারা কিছু মিছিল-মিটিং করার মতো কিছু কার্যক্রম হাতে নিয়েছে কয়েকটি জায়গায়।’

তিনি বলেন, ‘তাতে করে আমাদের মনে হয়েছে তারা হয়তো একটা অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করলেও করতে পারে। এই বিবেচনায় আমরা আমাদের সমস্ত বাহিনীগুলোকে সতর্ক থাকার জন্য নির্দেশনা দিয়েছি যা তারা সবসময়ই থাকে। তার বাইরে আমরা আজকে থেকে ৩০ তারিখ পর্যন্ত আমাদের সেনা সদস্যদেরকে ইন এইড টু সিভিল পাওয়ার, আমরা আইন মোতাবেক ঢাকা মেট্রো, চট্টগ্রাম মেট্রো, নারায়ণগঞ্জ, গাজীপুর মেট্রো এবং এর বাইরে দুইটি জেলা তাতে আমরা ডেপ্লয় করেছি। যাতে যে কোন রকমের অপতৎপরতা অ্যাড্রেস করা যায়।’

সোমবার (২২ জুন) থেকে ৩০শে জুন, এই নয় দিনের জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

যে ছয় জেলায় সেনা মোতায়েন করা হবে সেগুলো হলো: ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, চট্টগ্রাম, ফরিদপুর।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাঁচই অগাস্টের পরে গত দুই বছর সারাদেশে সেনাবাহিনী মোতায়েন ছিল। পরে গত ১৫ই জুন সারাদেশ থেকে সেনাবাহিনীকে প্রত্যাহার করা হয়েছে। এখন কেবলমাত্র কয়েকটি জায়গায় সেনা মোতায়েন করা হচ্ছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *