মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অর্জন, চার সেনা সদস্যকে জাতীয় সম্মাননা

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অর্জন, চার সেনা সদস্যকে জাতীয় সম্মাননা

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও আত্মনিবেদনের আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (MINUSCA) দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর চারজন শান্তিরক্ষীকে দেশটির রাষ্ট্রপতি মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরলস অবদানের এটি একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি গত ১০ জুন ২০২৬ তারিখে জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে United Nations Multidimensional Integrated Stabilization Mission in the Central African Republic (MINUSCA)-এ কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যকে এ সম্মাননা প্রদান করেন। জাতীয় সম্মাননায় ভূষিতরা হলেন, MINUSCA-তে নিয়োজিত সেক্টর ইস্ট কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ জাতীয় প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (BANSFC)-১০-এর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান, সেক্টর ইস্ট কমান্ডারের সামরিক সহকারী মেজর ইমরুল হাসান অয়ন এবং BANSFC-১০-এর দোভাষী ক্যাপ্টেন মো. শাখাওয়াত হোসেন সরকার। বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সপ্তম প্রজাতন্ত্রের জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশি শান্তিরক্ষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে বাংলাদেশ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে তাদের বিশেষ অবদানও এ স্বীকৃতির অন্যতম কারণ। বিশেষ করে, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (BANSFC)-১০ নির্বাচনের সময় অত্যন্ত দুর্গম ও স্পর্শকাতর জাংবা এলাকায় Autorité Nationale des Élections (ANE)-এর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করে এবং Central African Armed Forces (FACA)-কে কার্যকর সহায়তা প্রদান করে। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের মাধ্যমে তারা নির্বাচনকালীন স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ২০২৫-২০২৬ সালের জাতীয় নির্বাচন চলাকালে অসাধারণ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ BANSFC-১০ এবং এর কন্টিনজেন্ট কমান্ডারকে মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীর (FACA) সেনাপ্রধান পৃথকভাবে প্রশংসাপত্র প্রদান করেন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অন্যতম শীর্ষ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা শুধু শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাই নয়, মানবিক সহায়তা, বেসামরিক জনগণের সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রেও অসামান্য সাফল্য দেখিয়ে আসছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের এই জাতীয় সম্মাননা প্রমাণ করে যে, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতা বিশ্বব্যাপী সমাদৃত। এই অর্জন ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে। প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী বহু দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের আত্মত্যাগ, মানবিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা অর্জনের ধারাবাহিকতায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের এই জাতীয় সম্মাননা আরেকটি উজ্জ্বল সংযোজন।
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, দক্ষতা ও আত্মনিবেদনের আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি মিলেছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (MINUSCA) দায়িত্ব পালনকারী বাংলাদেশ সেনাবাহিনীর চারজন শান্তিরক্ষীকে দেশটির রাষ্ট্রপতি মর্যাদাপূর্ণ জাতীয় সম্মাননায় ভূষিত করেছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের নিরলস অবদানের এটি একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি গত ১০ জুন ২০২৬ তারিখে জারি করা এক অধ্যাদেশের মাধ্যমে United Nations Multidimensional Integrated Stabilization Mission in the Central African Republic (MINUSCA)-এ কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর চার সদস্যকে এ সম্মাননা প্রদান করেন।

জাতীয় সম্মাননায় ভূষিতরা হলেন, MINUSCA-তে নিয়োজিত সেক্টর ইস্ট কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ জাতীয় প্রতিনিধি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আলী রেজা, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (BANSFC)-১০-এর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হাসিবুল হাসান, সেক্টর ইস্ট কমান্ডারের সামরিক সহকারী মেজর ইমরুল হাসান অয়ন এবং BANSFC-১০-এর দোভাষী ক্যাপ্টেন মো. শাখাওয়াত হোসেন সরকার।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সপ্তম প্রজাতন্ত্রের জাতীয় নির্বাচনকে শান্তিপূর্ণ, অবাধ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে বাংলাদেশি শান্তিরক্ষীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একই সঙ্গে বাংলাদেশ ও মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মধ্যে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে তাদের বিশেষ অবদানও এ স্বীকৃতির অন্যতম কারণ।

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশি শান্তিরক্ষীদের অনন্য অর্জন, চার সেনা সদস্যকে জাতীয় সম্মাননা

বিশেষ করে, বাংলাদেশ স্পেশাল ফোর্স কোম্পানি (BANSFC)-১০ নির্বাচনের সময় অত্যন্ত দুর্গম ও স্পর্শকাতর জাংবা এলাকায় Autorité Nationale des Élections (ANE)-এর কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করে এবং Central African Armed Forces (FACA)-কে কার্যকর সহায়তা প্রদান করে। নিরাপত্তা ঝুঁকিপূর্ণ এলাকায় দায়িত্ব পালনের মাধ্যমে তারা নির্বাচনকালীন স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া ২০২৫-২০২৬ সালের জাতীয় নির্বাচন চলাকালে অসাধারণ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ BANSFC-১০ এবং এর কন্টিনজেন্ট কমান্ডারকে মধ্য আফ্রিকান সশস্ত্র বাহিনীর (FACA) সেনাপ্রধান পৃথকভাবে প্রশংসাপত্র প্রদান করেন।

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ দীর্ঘদিন ধরে অন্যতম শীর্ষ সেনা ও পুলিশ সদস্য প্রেরণকারী দেশ হিসেবে দায়িত্ব পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে বাংলাদেশি শান্তিরক্ষীরা শুধু শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠাই নয়, মানবিক সহায়তা, বেসামরিক জনগণের সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং স্থানীয় জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রেও অসামান্য সাফল্য দেখিয়ে আসছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশি শান্তিরক্ষীদের এই জাতীয় সম্মাননা প্রমাণ করে যে, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দক্ষতা বিশ্বব্যাপী সমাদৃত। এই অর্জন ভবিষ্যতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের নেতৃত্বকে আরও সুদৃঢ় করবে এবং বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও বৃদ্ধি করবে।

প্রসঙ্গত, বাংলাদেশ সেনাবাহিনী বহু দশক ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশে তাদের আত্মত্যাগ, মানবিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক বিভিন্ন সম্মাননা অর্জনের ধারাবাহিকতায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের এই জাতীয় সম্মাননা আরেকটি উজ্জ্বল সংযোজন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *