রাঙামাটিতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

রাঙামাটিতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

রাঙামাটিতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সারা দেশের মতো রাঙামাটিতেও শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ বছরের পরীক্ষা শুরু হয়, যা দুপুর ১টা পর্যন্ত চলে।

জেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় মোট ১০টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ৫ হাজার ৪৮৭ জন পরীক্ষার্থী। এছাড়া দুটি কেন্দ্রে এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষায় ৪৫০ জন এবং দুটি কেন্দ্রে আলিম পরীক্ষায় অংশ নিচ্ছেন আরও ১০০ জন শিক্ষার্থী।

রাঙামাটি সরকারি কলেজ কেন্দ্রের কেন্দ্র সচিব অধ্যাপক মোহাম্মদ নাসিমুল হক জানান, এ কেন্দ্রে রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি পাবলিক কলেজ ও রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের মোট ১ হাজার ৩৯৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের ২০০ গজের মধ্যে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সীমিত রাখা হয়েছে এবং অভিভাবকরা কেন্দ্রের বাইরে নির্ধারিত স্থানে অবস্থান করছেন।

রাঙামাটিতে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা

পরীক্ষা কেন্দ্রগুলোতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে। পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে প্রবেশ করে স্বাস্থ্যবিধি ও পরীক্ষা-সংক্রান্ত নির্দেশনা মেনে পরীক্ষায় অংশ নেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। এরপর ১০ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৫ আগস্ট শেষ হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *