সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বান্দরবানে দিনব্যাপী কর্মশালা

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বান্দরবানে দিনব্যাপী কর্মশালা

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা নিয়ে বান্দরবানে দিনব্যাপী কর্মশালা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, উন্নয়ন কর্মকাণ্ডের সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা জোরদারের লক্ষ্যে বান্দরবানে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সরকারের উন্নয়ন কার্যক্রম প্রচার, জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব-অপপ্রচার মোকাবিলায় গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

শনিবার (৪ জুলাই) সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে জেলা তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ। তিনি জুম প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধান তথ্য অফিসার বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও জনগণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে। সরকারের উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক উদ্যোগ এবং নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের অগ্রগতি জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি অপতথ্য, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন।

দিনব্যাপী কর্মশালায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নের অগ্রগতি, জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা, তথ্য যাচাই-বাছাই, উন্নয়ন সাংবাদিকতা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা এসব বিষয়ে মতবিনিময় করেন এবং বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তারা বলেন, গণমাধ্যম শুধু সংবাদ প্রচারের মাধ্যম নয়, বরং জনমত গঠন, উন্নয়ন কার্যক্রমের ইতিবাচক দিক তুলে ধরা এবং জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্ভুল, বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি গুজব ও অপপ্রচার প্রতিরোধে সাংবাদিকদের আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

কর্মশালায় তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তার, উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুল ইসলাম, সিনিয়র তথ্য অফিসার মো. মনিরুজ্জামান খান এবং বান্দরবান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেনসহ তথ্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশ নেওয়া সাংবাদিকরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ ও মতবিনিময় কর্মসূচি পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চা এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *