বিক্ষোভে অচল পাকিস্তান-শাসিত কাশ্মির, সংঘাতে নিহত অন্তত ২০

বিক্ষোভে অচল পাকিস্তান-শাসিত কাশ্মির, সংঘাতে নিহত অন্তত ২০

বিক্ষোভে অচল পাকিস্তান-শাসিত কাশ্মির, সংঘাতে নিহত অন্তত ২০
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

পাকিস্তান-শাসিত কাশ্মিরে ৩৮ দফা দাবিতে টানা ২৬ দিন ধরে চলা অসহযোগ আন্দোলনে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। আন্দোলন দমাতে সরকারের কঠোর অবস্থান এবং নিরাপত্তা বাহিনীর অভিযানে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন সূত্রের তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। তবে আন্দোলনকারীদের দাবি, মৃতের সংখ্যা ৩০ জনেরও বেশি। সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন এবং এক হাজারের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

উচ্চ দ্রব্যমূল্য, বিদ্যুতের দামে ভর্তুকি, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক বৈষম্যসহ ৩৮ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিভিন্ন নাগরিক সংগঠনের সমন্বয়ে গঠিত জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি। ২০২৩ সালে শুরু হওয়া এ আন্দোলন চলতি বছরের ৯ জুন নতুন পর্যায়ে প্রবেশ করে। এর আগে ৫ জুন সংগঠনটিকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার।

আন্দোলনে নারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। রাজধানী মুজাফফরাবাদসহ রাওয়ালকোট, মিরপুর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে দোকানপাট, কাঁচাবাজার, পরিবহন ও বাণিজ্যিক কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আন্দোলনের অংশ হিসেবে লংমার্চ, অবস্থান কর্মসূচি ও শাটডাউন অব্যাহত রয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, কাশ্মিরে উৎপাদিত বিদ্যুতের জন্য স্থানীয় জনগণকে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হচ্ছে। পাশাপাশি খাদ্যপণ্যের ঊর্ধ্বগতি, সরকারি ব্যয়ে অপচয় এবং ভিআইপি সুবিধার বিরুদ্ধেও তারা সোচ্চার। আগামী ২৭ জুলাই অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাশ্মিরের বাইরে থাকা শরণার্থীদের জন্য সংরক্ষিত ১২টি আসন বাতিলের দাবিও আন্দোলনের অন্যতম ইস্যু হয়ে উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কারফিউ জারি, গণমাধ্যমে বিধিনিষেধ, ইন্টারনেট ও স্যাটেলাইট সেবা বন্ধ এবং খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ সীমিত করার মতো পদক্ষেপ নিয়েছে। এর ফলে ব্যাংকিং, এটিএমসহ বিভিন্ন জরুরি সেবা ব্যাহত হয়েছে এবং মানবিক সংকট আরও গভীর হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে আন্দোলনের প্রতি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী কাশ্মিরিরাও পাকিস্তান দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠায় অঞ্চলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *