মণিপুরে স্বাধীনতাকামীদের হামলায় আসাম রাইফেলসের দুই সদস্য নিহত

মণিপুরে স্বাধীনতাকামীদের হামলায় আসাম রাইফেলসের দুই সদস্য নিহত

মণিপুরে স্বাধীনতাকামীদের হামলায় আসাম রাইফেলসের দুই সদস্য নিহত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় সন্দেহভাজন স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর অতর্কিত হামলায় আসাম রাইফেলসের দুই সদস্য নিহত হয়েছেন। আজ দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। হামলার সময় ৪০ আসাম রাইফেলসের একটি কনভয় উখরুল জেলার শাংশাকে এলাকায় অবস্থিত ব্যাটালিয়ন সদর দপ্তরে ফিরছিল।

প্রাথমিক তথ্য অনুযায়ী, কনভয়টি নুংশাং কং (লুংশাং নদী) এলাকার কাছে পৌঁছালে সশস্ত্র হামলাকারীরা অতর্কিতভাবে গুলি চালায়। হামলার পর পুরো এলাকায় প্রায় দুই ঘণ্টাব্যাপী তীব্র গোলাগুলি ও একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এ সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীকে মর্টার ও রকেটচালিত অস্ত্র (আরআর গান) ব্যবহার করে পাল্টা হামলা চালাতে দেখা গেছে।

হামলায় গুরুতর আহত দুই আসাম রাইফেলস সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ইম্ফলে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে পথে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শাংশাকে অবস্থিত আসাম রাইফেলস ক্যাম্পে ফিরিয়ে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান।

হামলার পেছনে কোন সশস্ত্র সংগঠন জড়িত ছিল বা কীভাবে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুরো এলাকায় ব্যাপক তল্লাশি ও অনুসন্ধান অভিযান শুরু করেছে।

এদিকে, মণিপুরের স্বরাষ্ট্রমন্ত্রী কে. গোবিন্দাস সিং ৪০ আসাম রাইফেলসের কনভয়ের ওপর এ হামলায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *