নাইক্ষ্যংছড়িতে ছড়ার তীব্র স্রোতে ভেসে ৫ বছরের শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে ছড়ার তীব্র স্রোতে ভেসে ৫ বছরের শিশুর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে ছড়ার তীব্র স্রোতে ভেসে ৫ বছরের শিশুর মৃত্যু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে ছড়ার তীব্র পানির স্রোতে ভেসে গিয়ে আলিয়া সোলতানা (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রাঙ্গাঝিরি ছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শফি আলমের মেয়ে আলিয়া সোলতানা ছড়ায় নামার পর হঠাৎ তীব্র পানির স্রোতে ভেসে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত পানিতে নেমে তাকে উদ্ধার করে ঈদগড় মেডিকেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাইশারী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ফরিদুল আলম।

স্থানীয়রা জানান, টানা বৃষ্টিপাতের কারণে রাঙ্গাঝিরি ছড়ায় পানির স্রোত স্বাভাবিকের তুলনায় অনেক বেশি ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।