সাজেক সড়ক পানিতে তলিয়ে দ্বিতীয় দিনের মতো আটকে প্রায় ৪০০ পর্যটক

সাজেক সড়ক পানিতে তলিয়ে দ্বিতীয় দিনের মতো আটকে প্রায় ৪০০ পর্যটক

প্রতি বর্ষায় একই চিত্র: মৃত্যুর পরই নড়েচড়ে বসে প্রশাসন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে দীঘিনালা-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো সাজেকে আটকে রয়েছেন প্রায় ৪০০ পর্যটক। তবে তারা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও রিসোর্ট মালিকরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর পর্যন্ত পাওয়া তথ্যে জানা গেছে, সড়ক যোগাযোগ বন্ধ থাকায় পর্যটকদের সাজেকেই অবস্থান করতে হচ্ছে।

সাজেক রিসোর্ট মালিক সমিতির সহ-সভাপতি মতিজয় ত্রিপুরা জানান, বুধবার থেকে দীঘিনালা-সাজেক সড়কের বিভিন্ন অংশ পানির নিচে থাকায় পর্যটকরা ফিরতে পারেননি। তিনি বলেন, আটকে পড়া পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত কক্ষভাড়া নেওয়া হচ্ছে না। তারা শুধু রুম সার্ভিস বাবদ নির্ধারিত চার্জ দিয়ে অবস্থান করছেন। বর্তমানে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানির মজুত রয়েছে এবং এ সরবরাহ দিয়ে আরও কয়েকদিন নির্বিঘ্নে চলা সম্ভব হবে।

সমিতির নেতা সুর্পন দেব বর্মন বলেন, সকাল থেকে বৃষ্টিপাত কিছুটা কমেছে। বৃষ্টি না হলে সড়কের পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে বৃহস্পতিবার বিকেল অথবা শুক্রবার সকাল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হতে পারে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সড়ক যোগাযোগ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। পরিস্থিতি অনুকূলে এলে পর্যায়ক্রমে তাদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *