পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের পাশে সেনাবাহিনীর রাঙামাটি জোন, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

সাম্প্রতিক টানা বর্ষণে সৃষ্ট পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটি সদর জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে জেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৮০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকালে রাঙামাটি সদর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত রাঙামাটি সদর উপজেলার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয়কেন্দ্র, সাপছড়ি ইউনিয়ন পরিষদ আশ্রয়কেন্দ্র এবং কাউখালী উপজেলার আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় (ঘাগড়া) আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।

পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের পাশে সেনাবাহিনীর রাঙামাটি জোন, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

পরিদর্শনকালে তিনি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত দুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়ে আশ্বস্ত করেন।

পরে তিনটি আশ্রয়কেন্দ্রে থাকা মোট ৮০টি পরিবারের ২০৪ জন সদস্যের মাঝে চাল, ডাল, তেল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে মানিকছড়ি আর্মি ক্যাম্প ও ঘাগড়া আর্মি ক্যাম্প কমান্ডার, সাপছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাহাড়ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৮০ পরিবারের পাশে সেনাবাহিনীর রাঙামাটি জোন, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত জানিয়েছেন, চলমান দুর্যোগ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগণকে উদ্ধার, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নিরাপদ স্থানে স্থানান্তর এবং প্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা প্রদানের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ পেয়ে আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে সেনাবাহিনীর দ্রুত উপস্থিতি ও মানবিক সহায়তা তাদের সংকট অনেকটাই লাঘব করেছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *