পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি নৌবাহিনী

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি নৌবাহিনী

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি নৌবাহিনী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী।

রোববার (১২ জুলাই) এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে বিদেশি হস্তক্ষেপ কিংবা তাদের ভাষায় ‘অবৈধ নৌপথ’ ব্যবহার করে চলাচলের যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে।

তাদের দাবি, সম্প্রতি কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ উপেক্ষা করেছে। এর মধ্যে একটি জাহাজ স্বয়ংক্রিয় পরিচিতি ব্যবস্থা (এআইএস) বন্ধ রেখে চলাচল করায় তা সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠে। পরে সতর্কতামূলক গুলি ছুড়ে জাহাজটিকে থামানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ অব্যাহত থাকলে কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে নতুন করে কোনো হামলা বা তাদের দাবি অনুযায়ী কোনো ধরনের আগ্রাসন ঘটলে তার ‘কঠোর ও সিদ্ধান্তমূলক’ জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে আইআরজিসি। প্রয়োজনে এ অঞ্চলে শত্রুপক্ষের নতুন সামরিক ঘাঁটিতেও হামলা চালানো হবে বলে সতর্ক করা হয়েছে।

বিশ্বের সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত জ্বালানি তেলের একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *