মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা

মহালছড়িতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের সম্মাননা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জুলাই) ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ট চাকমা, উপজেলা খাদ্য কর্মকর্তা প্রমিত কুমার চাকমা এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন, সুস্থ পরিবার গঠন এবং তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। জনসচেতনতা বৃদ্ধি, মাতৃস্বাস্থ্যসেবা সম্প্রসারণ, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে মহালছড়ি উপজেলায় পরিবার পরিকল্পনা কার্যক্রমে বিশেষ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কর্মকর্তা ও কর্মচারীদের হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *