আলীকদমে সেনাবাহিনী-প্রশাসনের যৌথ ত্রাণ কার্যক্রম, ২৮৫ বন্যাদুর্গত পরিবার পেল সহায়তা

আলীকদমে সেনাবাহিনী-প্রশাসনের যৌথ ত্রাণ কার্যক্রম, ২৮৫ বন্যাদুর্গত পরিবার পেল সহায়তা

আলীকদমে সেনাবাহিনী-প্রশাসনের যৌথ ত্রাণ কার্যক্রম, ২৮৫ বন্যাদুর্গত পরিবার পেল সহায়তা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

নিউজ ডেস্ক

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিচালিত যৌথ মানবিক উদ্যোগে বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ২৮৫টি বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) উপজেলার মনচাপাড়া, রোয়াম্ভ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, আব্বাস কারবারি পাড়া মসজিদ প্রাঙ্গণ এবং নয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পর্যায়ক্রমে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ কর্মসূচিতে আলীকদম জোনের সেনা সদস্যরা নিরাপত্তা নিশ্চিতকরণ, সমন্বয় এবং সুশৃঙ্খলভাবে ত্রাণ বিতরণে সক্রিয় ভূমিকা পালন করেন। এতে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

ত্রাণ বিতরণের সময় সেনাসদস্যরা দুর্গত মানুষের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। পাশাপাশি ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আলীকদমে সেনাবাহিনী-প্রশাসনের যৌথ ত্রাণ কার্যক্রম, ২৮৫ বন্যাদুর্গত পরিবার পেল সহায়তা

আলীকদম জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে রয়েছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত থাকবে।”

ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো এই সময়োপযোগী সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনী, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত ত্রাণ সহায়তা পাওয়ায় খাদ্যসংকট মোকাবিলায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আলীকদম জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ত্রাণ বিতরণ, চিকিৎসাসেবা এবং অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে। দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে জনগণের পাশে থেকে মানবিক দায়িত্ব পালনেও সেনাবাহিনী আগামীতেও একইভাবে কাজ করে যাবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *