সৌদি আরবকে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
![]()
জার্নাল প্রতিবেদক
মধ্যপ্রাচ্যে যুদ্ধ তীব্রতর হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের কাছে আনুমানিক ১৯৬ কোটি (১.৯৬ বিলিয়ন) ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর বুধবার এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, ‘প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি উপসাগরীয় অঞ্চলে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এমন একটি অ-ন্যাটোভুক্ত প্রধান মিত্র দেশের নিরাপত্তা জোরদারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করবে।’
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। এই চুক্তির আওতায় সৌদি আরব ১০ হাজারটি এয়ার-টু-এয়ার গাইডেন্স সেকশন এবং ১০ হাজারটি এয়ার-টু-গ্রাউন্ড গাইডেন্স সেকশন কিনতে চেয়েছে। এসব প্রযুক্তি ক্ষেপণাস্ত্রকে আরো নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সহায়তা করবে।
চুক্তির প্রধান ঠিকাদার হিসেবে কাজ করবে বিএই সিস্টেমস। চুক্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে ১৫ জন সরকারি কর্মকর্তা ও ১৫ জন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিকে সৌদি আরবে পাঠাবে। তারা সামরিক কার্যক্রম, প্রযুক্তিগত মূল্যায়ন, প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ কাজে সহায়তা করবেন।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।