ভারতের ওড়িশায় রথযাত্রায় পদপিষ্ট ২ শতাধিক পুণ্যার্থী, নিহত ১

ভারতের ওড়িশায় রথযাত্রায় পদপিষ্ট ২ শতাধিক পুণ্যার্থী, নিহত ১

ভারতের ওড়িশায় রথযাত্রায় পদপিষ্ট ২ শতাধিক পুণ্যার্থী, নিহত ১
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল ডেস্ক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার পুরীতে জগন্নাথদেবের রথযাত্রায় অতিরিক্ত ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন অন্তত ২০০ জন। এসময় শ্বাসকষ্টজনিত সমস্যায় একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, রথ টানার ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য সকাল থেকেই লাখ লাখ ভক্ত বড় দণ্ডে ভিড় জমিয়েছিলেন। সেই সময় অতিরিক্ত ভিড়ের মধ্যে অপেক্ষা করার সময় এক ভক্ত আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হয় বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তাকে পুরী জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন।

যদিও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে এখনও সরকারি ভাবে চূড়ান্ত কিছু জানানো হয়নি, প্রাথমিকভাবে শ্বাসকষ্টের জেরেই ওই ভক্তের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

এদিকে একই সময়ে ভিড়ের চাপে আরও প্রায় ২০০ জন আহত ও অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েক জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকিদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়েই পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ভিড় সামাল দেওয়া এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গেছে, রথযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এ বছরও পুরীতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ টানার ঐতিহ্যবাহী অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশ থেকে বহু মানুষ পুরীতে পৌঁছেছেন। সেই কারণে গোটা শহরজুড়েই কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পুলিশ, উদ্ধারকারী বাহিনী এবং চিকিৎসক দলকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রস্তুত রাখা হয়েছে, যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। তবে ভক্তের মৃত্যুর খবর সামনে আসায় উৎসবের আনন্দের মাঝেই নেমে এসেছে শোকের ছায়া।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল  কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *