থানচি-নীলগিরি সড়কে চাঁদা আদায়ের সময় বিজিবির হাতে জেএসএস সন্ত্রাসী আটক

থানচি-নীলগিরি সড়কে চাঁদা আদায়ের সময় বিজিবির হাতে জেএসএস সন্ত্রাসী আটক

থানচি-নীলগিরি সড়কে চাঁদা আদায়ের সময় বিজিবির হাতে জেএসএস সন্ত্রাসী আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে বান্দরবানের থানচি-নীলগিরি সড়ক থেকে চাঁদা আদায়ের সময় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসের এক সক্রিয় সন্ত্রাসীকে হাতেনাতে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সূত্রে জানা যায়, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন-এর সার্বিক দিকনির্দেশনায় এবং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুট্যান্ট এডি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি বিশেষ ডমিনেশন টহল দল থানচি-নীলগিরি সড়কে দায়িত্ব পালন করছিল। এ সময় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাগানপাড়া এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আমবোঝাই একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় সূর্য সেন চাকমা (পিতা: চিকন্যা চাকমা, মাতা: হিন্দুমিল্যা চাকমা, গ্রাম: অনিলপাড়া, উপজেলা: থানচি, জেলা: বান্দরবান) নামে জেএসএসের এক সক্রিয় চাঁদাবাজকে চাঁদাবাজির টাকাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, এ অভিযান পার্বত্য অঞ্চলে সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে বাহিনীর দৃঢ় অবস্থানের প্রতিফলন। বিজিবির নিয়মিত টহল ও সময়োপযোগী অভিযানের ফলে স্থানীয় জনগণ এবং সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি চাঁদাবাজি প্রতিরোধেও ইতিবাচক ভূমিকা রাখছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed