নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মিয়ানমার থেকে আনা ১০টি বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মিয়ানমার থেকে আনা ১০টি বার্মিজ গরু জব্দ

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে মিয়ানমার থেকে আনা ১০টি বার্মিজ গরু জব্দ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে অবৈধ পথে মিয়ানমার থেকে আনা ১০টি মালিকবিহীন বার্মিজ গরু জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত রাত্রীকালীন অভিযানে এসব গরু উদ্ধার করা হয়।

রোববার (১৯ জুলাই) ভোর ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিচামারা এলাকায় নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের মোবাইল টহল দলের অভিযানে গরুগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান খানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০টি বার্মিজ গরু উদ্ধার করে। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা গরুগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রাখা হয়েছে। জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলমান রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত মালিকবিহীন বার্মিজ গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদিপশু পাচার প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটির বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ গবাদিপশু পাচার রোধে গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।