রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিল বিজিবি

রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিল বিজিবি

রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিল বিজিবি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও ১০ থেকে ১২ জন শিশু একই ধরনের উপসর্গে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্গম এলাকায় দ্রুত পৌঁছে আক্রান্ত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২০ জুলাই) বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিল বিজিবি

বিজিবি সূত্রে জানা যায়, হামের উপসর্গে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কপাও ম্রো (১৩) নামে এক শিশু। সে রুমা উপজেলার ৪ নম্বর গ্যালেংগা ইউনিয়নের অংলাই পাড়ার বাসিন্দা। প্রাথমিকভাবে একই এলাকার ৫ থেকে ১৬ বছর বয়সী আরও ১০ থেকে ১২ জন শিশু হামের উপসর্গে আক্রান্ত রয়েছে বলে জানা গেছে।

ঘটনার খবর পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন-এর নির্দেশনায় গ্যালেংগা বিজিবি ক্যাম্প থেকে একটি বিশেষ টহল দল দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছে আক্রান্ত শিশুদের শনাক্ত করে। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিল বিজিবি

এ সময় বিজিবি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সংক্রামক রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা গ্রহণ এবং রোগের বিস্তার রোধে প্রয়োজনীয় সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন।

বলিপাড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনেও বিজিবি সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতসহ জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রুমার দুর্গম গ্যালেংগায় হামের উপসর্গে শিশুর মৃত্যু, আক্রান্তদের হাসপাতালে পৌঁছে দিল বিজিবি

এদিকে, স্থানীয়দের মধ্যে হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আক্রান্তদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *