বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা র‌্যাবের হাতে গ্রেপ্তার

বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা র‌্যাবের হাতে গ্রেপ্তার

বান্দরবানে ২০ বছর ধরে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি উসিংনু মার্মা র‌্যাবের হাতে গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বান্দরবানে হত্যা মামলায় মৃত্যুদণ্ড ও পৃথক মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘ ২০ বছর ধরে পলাতক আসামি উসিংনু মার্মাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

রোববার (২৬ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ওয়াই জংশন এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা উসিংনু মার্মা (৩৮)কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার উসিংনু মার্মা বান্দরবান সদর থানার লুলাইন হেডম্যানপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার বিচার শেষে বিজ্ঞ আদালত উসিংনু মার্মাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এছাড়া পৃথক একটি রায়ে তাকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগের আদেশও রয়েছে।

র‌্যাবের দাবি, আদালতের রায় ঘোষণার পর থেকে সাজা এড়াতে তিনি দেশের বিভিন্ন দুর্গম এলাকায় আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক বলেন, গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *