মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পিরোজপুর জেলার নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা এবং মৃত্যুর পর তাঁর প্রতি অসম্মান প্রদর্শনের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড ও সন্তান কমান্ডের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে মৃত্যুর পর যেভাবে অসম্মান করা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। তাঁরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, যুদ্ধাপরাধীদের পক্ষের শক্তি এ অসম্মানজনক ঘটনার জন্য দায়ী।

এ সময় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি হেমদা রঞ্জন এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মো. শাহ আলম।

মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রতি অসম্মান ও তাঁর জানাজা-দাফনে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *