রাঙামাটির লংগদুতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

রাঙামাটির লংগদুতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

রাঙামাটির লংগদুতে বিজিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার মুর্শিদাবাদ সেতু এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি বিক্রির উদ্দেশ্যে ব্যাগে করে গাঁজা বহন করে মুর্শিদাবাদ সেতু এলাকা অতিক্রম করছেন। খবর পাওয়ার পর রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন-এর নির্দেশনায় নায়েব সুবেদার মো. মকবুল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে টহল দল ধাওয়া করে তাকে আটক করতে সক্ষম হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মো. ফজল হক (৩২)। তিনি রাঙামাটির লংগদু উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা।

বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা জানা গেছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে লংগদু থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহনেওয়াজ তাসকিন বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এবং সীমান্ত অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed