নানিয়ারচরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে সেনাবাহিনীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নানিয়ারচরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে সেনাবাহিনীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

নানিয়ারচরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে সেনাবাহিনীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে দুই দিনব্যাপী গবাদিপশু ও হাঁস-মুরগি পালনবিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

রবিবার (১৫ নভেম্বর) নানিয়ারচর জোনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি মেজর সাদাত মো. শাহরিয়ার শামীম। নানিয়ারচর জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমানের দিকনির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

নানিয়ারচরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে সেনাবাহিনীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন শুধু ব্যক্তিগত কর্মসংস্থানের মাধ্যম নয়, বরং জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ তৈরি করে। সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় পরিচর্যা ও আধুনিক খামার ব্যবস্থাপনা সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে এ খাতকে লাভজনক পেশা হিসেবে গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে পারলে প্রশিক্ষণার্থীরা নিজেদের খামার গড়ে তোলার পাশাপাশি অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবেন। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় নানিয়ারচর জোনের আওতাধীন বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সকল জনগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার আহ্বানও জানান।

নানিয়ারচরে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন বিষয়ে সেনাবাহিনীর দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে স্থানীয় বাসিন্দারা গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন এবং প্রশিক্ষণার্থীদের সফলতা কামনা করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *