পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, এলাকায় আতঙ্ক

পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, এলাকায় আতঙ্ক

পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি, এলাকায় আতঙ্ক
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম চিকনচাকন কারবারি পাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (২৮ জুলাই) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে পানছড়ি উপজেলার ১ নম্বর লোগাং ইউনিয়নের চিকনচাকন কারবারি পাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সশস্ত্র সদস্যরা মুখোমুখি অবস্থানে গেলে একপর্যায়ে গোলাগুলি শুরু হয়। প্রায় ২০০ থেকে ৩০০ রাউন্ড গুলিবিনিময়ের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেক বাসিন্দা ঘর থেকে বের হননি।

সূত্রগুলো জানায়, কিছু সময় ধরে থেমে থেমে গোলাগুলি চলার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে এলাকায় গুলিবিনিময় বন্ধ রয়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্গম এলাকা হওয়ায় ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত তথ্য এখনও জানা যায়নি।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, পার্বত্যাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা প্রায়ই ঘটছে। সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ও বিজিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার এবং একাধিক সন্ত্রাসী গ্রেপ্তারের ফলে সামগ্রিক পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে এখনও সশস্ত্র তৎপরতা পুরোপুরি বন্ধ হয়নি। বিশেষ করে এসব দুর্গম জনপদে আধিপত্য বিস্তারকে ঘিরে মাঝেমধ্যেই গোলাগুলির ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *