চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত

চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি 

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, চলতি মাসেই ঢাকা কক্সবাজার রুটে আরও একজোড়া নতুন আন্তঃনগর ট্রেন চালু করা হবে। একই সঙ্গে কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে এর পরিচালনার দায়িত্ব একটি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেওয়া হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে কক্সবাজার আইকনিক রেলস্টেশন ও রামু জংশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার আইকনিক রেলস্টেশনকে শুধু একটি স্টেশন নয়, আন্তর্জাতিক মানের পর্যটনবান্ধব রেল হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যাত্রীসেবার মান বাড়াতে আধুনিক ব্যবস্থাপনার আওতায় স্টেশন পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সারাদেশে রেল যোগাযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে। বর্তমান সরকারের মেয়াদেই পঞ্চগড় থেকে কক্সবাজার এবং ঢাকা থেকে সিলেট পর্যন্ত ডুয়েলগেজ রেললাইন বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী স্টেশনের বিভিন্ন অবকাঠামো, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল, রেল মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

You may have missed