বান্দরবানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। দিবসটি উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) সকালে জেলা শহরের শহীদ মিনার-সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামাই লুসাই, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস, পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সবাই জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে শ্রদ্ধা নিবেদন কর্মসূচি একাত্মতা ও জাতীয় চেতনার প্রতিফলন ঘটায়। অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *