খাগড়াছড়িতে আধুনিক ‘পৌর কিচেন মার্কেট’ উদ্বোধন, ব্যবসায়ীদের মাঝে দোকান হস্তান্তর

খাগড়াছড়িতে আধুনিক ‘পৌর কিচেন মার্কেট’ উদ্বোধন, ব্যবসায়ীদের মাঝে দোকান হস্তান্তর

খাগড়াছড়িতে আধুনিক ‘পৌর কিচেন মার্কেট’ উদ্বোধন, ব্যবসায়ীদের মাঝে দোকান হস্তান্তর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার প্রধান সবজি বাজারে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নবনির্মিত ‘পৌর কিচেন মার্কেট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের পরপরই বরাদ্দপ্রাপ্ত স্থানীয় ব্যবসায়ীদের মাঝে নবনির্মিত দোকানের প্লট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। নতুন এ মার্কেট চালুর মধ্য দিয়ে জেলার বাজার ব্যবস্থাপনায় আধুনিকায়নের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৫ আগস্ট) নবনির্মিত পৌর কিচেন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মার্কেটটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।

খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন।

May be an image of text

পৌরসভা সূত্রে জানা যায়, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (LGCRRP)-এর আওতায় বিশ্বব্যাংকের অর্থায়নে চারতলা ফাউন্ডেশনবিশিষ্ট এই বাণিজ্যিক ভবনটি নির্মাণ করেছে খাগড়াছড়ি পৌরসভা। নির্ধারিত সময়ের প্রায় ছয় মাস আগেই নির্মাণকাজ সম্পন্ন হওয়ায় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের প্রশংসা করেন অতিথিরা।

অনুষ্ঠানে দ্রুত ও মানসম্মত কাজের জন্য প্রকল্প পরিচালক নাজমুস সাদাত মো. জিল্লুর রহমান, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং পৌরসভার প্রকৌশল দলের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরা হয়।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, “খাগড়াছড়ির ব্যবসায়ীদের দীর্ঘদিনের প্রত্যাশিত একটি স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। আধুনিক ও সুপরিসর এই কিচেন মার্কেট চালুর ফলে ব্যবসায়ীরা একটি সুশৃঙ্খল পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ পাবেন। একই সঙ্গে সাধারণ ক্রেতারাও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারবেন। নাগরিক সুবিধা সম্প্রসারণ এবং খাগড়াছড়িকে আধুনিক ও পরিকল্পিত জেলা হিসেবে গড়ে তুলতে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে।”

May be an image of text

উদ্বোধনের পর নতুন ভবনে দোকান বরাদ্দ পেয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাদের প্রত্যাশা, আধুনিক অবকাঠামো ও উন্নত পরিবেশে ব্যবসা পরিচালনার সুযোগ তৈরি হওয়ায় ব্যবসার পরিধি বাড়বে এবং ক্রেতারাও আরও ভালো সেবা পাবেন।

পৌর প্রশাসন জানায়, বাণিজ্যিক ভবনটির অবশিষ্ট তলাগুলোর নির্মাণকাজও দ্রুত সম্পন্ন করা হবে। পাশাপাশি বাজার ব্যবস্থাপনায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে নাগরিক সেবার মান আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *