গুইমারার সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬ শতাধিক চারা বিতরণ

গুইমারার সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬ শতাধিক চারা বিতরণ

গুইমারার সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬ শতাধিক চারা বিতরণ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়ির গুইমারায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে ৬ শতাধিক বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেন সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সাল।

গুইমারার সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬ শতাধিক চারা বিতরণ

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের পরিবেশগত ভারসাম্য রক্ষা, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল কাজী নেহাত ফয়সল বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থীকে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা করে বড় করে তোলার দায়িত্বও নিতে হবে। পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়নের পাশাপাশি টেকসই পরিবেশ গঠনে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।’

গুইমারার সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ ও ৬ শতাধিক চারা বিতরণ

স্থানীয় বাসিন্দারা জানান, পার্বত্য এলাকায় বন উজাড়, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় সরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখছে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি তাদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরিতে সহায়ক হবে বলেও তারা মনে করেন।

অনুষ্ঠানে সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. মাজহার হোসেন রাব্বানী, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্য মারমা, স্থানীয় পাড়া কার্বারী আংক্য ত্রিপুরাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পার্বত্য এলাকায় পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনীর বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতার অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *