মহেশখালীর মাতারবাড়ির মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহেশখালীর মাতারবাড়ির মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মহেশখালীর মাতারবাড়ির মেগা প্রকল্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

কক্সবাজার প্রতিনিধি

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছে মেগা প্রকল্প পরিদর্শন করেছেন।

রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে হেলিকপ্টারযোগে তিনি সেখানে পৌঁছান।

এর আগে, সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে তেজগাঁও বিমান বন্দর থেকে মহেশখালীর উদ্দেশে রওনা দেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, মহেশখালীতে পৌঁছে তিনি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) চলমান কার্যক্রম পরিদর্শন করবেন।

মহেশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় যাবেন। সেখানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ এবং ১০০টি গৃহহারা পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন। পরে ফটিকছড়ি ও হাটহাজারীতে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কক্সবাজার জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সমন্বিতভাবে কাজ করেছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, মাতারবাড়ির উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শনের মাধ্যমে দেশের সমুদ্রভিত্তিক অর্থনীতি, জ্বালানি ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতি পর্যালোচনা করবেন তিনি।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে ঘিরে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে ধরনের দায়িত্ব ও সহযোগিতা চাওয়া হচ্ছে, জেলা পুলিশ তা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বাস্তবায়নে করছে। সফর নির্বিঘ্ন ও নিরাপদ করতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।”

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, কক্সবাজারের চার সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *