বান্দরবানে জেএসএস (সন্তু)'র গুলিতে ৬ খুনের ঘটনায় আটক আরো ১ - Southeast Asia Journal

বান্দরবানে জেএসএস (সন্তু)’র গুলিতে ৬ খুনের ঘটনায় আটক আরো ১

“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

 

নিউজ ডেস্ক

গত ৭ জুলাই বান্দরবান পার্বত্য জেলা সদরের রাজবিলা ইউনিয়নের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা)’র ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস’র আরো এক কর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত অং প্রু মারমা (৪৫) জেলা সদরের কুহালং ইউনিয়নের উজি ভিতর পাড়ার সা অং প্রু মারমার ছেলে। এর আগে ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুশান্ত চাকমা নামে আরো একজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জানা য়ায়, গত ৭জুলাই বান্দরবানের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মী হত্যার ঘটনায় বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০জনের নামে এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। এর প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অপরাধে অং প্রু মারমাকে গ্রেফতার করে।

বান্দরবানের রাজবিলা পুলিশ ফাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো:শফিকুর রহমান বলেন, আমরা অভিযান চালিয়ে ৬ হত্যাকান্ডের ঘটনায় আসামি হিসেবে অং প্রু মারমা নামের একজনকে গ্রেফতার করেছি। তিনি আরো জানান, হত্যাকান্ডের ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত ,গত ৭জুলাই সকাল ৭টায় বান্দরবানের বাঘমারা এলাকায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের ৬ নেতাকর্মীকে একসাথে গুলি করে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৩ জন। আর হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উবামং মার্মা বাদি হয়ে বান্দরবান সদর থানায় জেএসএস সন্তু লারমা গ্রুপের ১০ জনের নামে এবং অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে, যার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে এই পর্যন্ত দুইজনকে গ্রেফতার করেছে।