পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব ঘিরে প্রস্তুতি সভা

পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব ঘিরে প্রস্তুতি সভা

পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উৎসব ঘিরে প্রস্তুতি সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ আয়োজনের লক্ষ্যে দ্বিতীয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে ঘিরে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে এরই মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমা।

সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের সাবেক সিনিয়র সহকারী শিক্ষক মেঘবিন্দু চাকমা, সহকারী শিক্ষক মংসাথোয়াই চৌধুরী, দীঘিনালা সরকারি কলেজের অধ্যাপক জিমি চাকমা, পানছড়ি সরকারি কলেজের অধ্যাপক নিকোলাষ চাকমা, পানছড়ি প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মাহিম, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা এবং সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা।

বক্তারা বলেন, দীর্ঘ ছয় দশকের গৌরবময় পথচলায় পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অসংখ্য কৃতী শিক্ষার্থী তৈরি করেছে। বিদ্যালয়ের ৬০ বছর পূর্তির এ আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের ঐতিহ্য, অর্জন ও গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার সুযোগ তৈরি করবে।

সভায় ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ১৮ সদস্যবিশিষ্ট একটি আংশিক কমিটি গঠন করা হয়। কমিটিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চাকমাকে আহ্বায়ক এবং পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমাকে সদস্যসচিব করা হয়েছে।

এ সময় উৎসবের সম্ভাব্য কর্মসূচি, সাবেক শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, আয়োজনের পরিধি, ব্যবস্থাপনা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়।

সংশ্লিষ্টরা জানান, ধারাবাহিক প্রস্তুতিমূলক সভার মাধ্যমে উৎসবের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে। দীর্ঘ ৬০ বছরের স্মৃতি ও ঐতিহ্যকে ধারণ করে ‘১ম পুনর্মিলনী ও হীরক জয়ন্তী উৎসব-২০২৭’কে স্মরণীয় করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *