উখিয়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, মৎস্যচাষে আত্মকর্মসংস্থানের আহ্বান

উখিয়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, মৎস্যচাষে আত্মকর্মসংস্থানের আহ্বান

উখিয়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী, মৎস্যচাষে আত্মকর্মসংস্থানের আহ্বান
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের উখিয়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় উখিয়া উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য পক্ষ বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. সুলতান মাহমুদ।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছৈয়দ হোসেন, স্থানীয় হ্যাচারি মালিক ও মৎস্য উদ্যোক্তাসহ সংশ্লিষ্টরা।

বক্তারা বলেন, বাংলাদেশে মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে মাঠপর্যায়ে মৎস্যচাষীদের আরও সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মৎস্য খাতের উন্নয়নে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

তারা বলেন, মৎস্যসম্পদ রক্ষায় প্রজনন ও সংরক্ষণকালীন সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে মেনে চলতে হবে। নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা থেকে বিরত থাকার পাশাপাশি প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে মৎস্যচাষ সম্প্রসারণ করা গেলে একদিকে যেমন দেশের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব, অন্যদিকে মৎস্যচাষের মাধ্যমে ব্যক্তি পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে বেকারত্ব কমানোও সম্ভব। এ জন্য তরুণ ও বেকার জনগোষ্ঠীকে মৎস্যচাষে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে মৎস্যচাষের আধুনিক পদ্ধতি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং মৎস্য খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন বাড়াতে চাষি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের উপস্থিতিতে একটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আগামী ২০ আগস্ট পর্যন্ত উখিয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মৎস্যচাষ এবং মৎস্যচাষীদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed