মেয়াদোত্তীর্ণ সার ও বীজ মজুদ, লংগদুতে ব্যবসায়ীকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ সার ও বীজ মজুদ, লংগদুতে ব্যবসায়ীকে জরিমানা

মেয়াদোত্তীর্ণ সার ও বীজ মজুদ, লংগদুতে ব্যবসায়ীকে জরিমানা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ সার ও বীজ মজুদ এবং কৃষি উপকরণ বিক্রির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মো. আবু সাঈদ মাইনীমুখ বাজারের মেসার্স সামিয়া বীজ ভান্ডারের স্বত্বাধিকারী। তিনি জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় মেসার্স সামিয়া বীজ ভান্ডারে মেয়াদোত্তীর্ণ বোরন সার ও বীজ সংরক্ষণ করার প্রমাণ পাওয়া যায়। একই সঙ্গে কৃষি উপকরণ বিক্রির জন্য প্রয়োজনীয় লাইসেন্স ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রও প্রদর্শন করতে পারেননি ব্যবসায়ী।

পরে এসব অনিয়মের দায়ে সংশ্লিষ্ট আইনে ব্যবসায়ী মো. আবু সাঈদকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে লংগদু উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, কৃষকদের জন্য মানসম্মত ও নিরাপদ কৃষি উপকরণ নিশ্চিত করা এবং মেয়াদোত্তীর্ণ সার-বীজের ব্যবহার ঠেকাতে নিয়মিতভাবে বাজার তদারকি করা হচ্ছে। কৃষকদের স্বার্থ সংরক্ষণ ও কৃষি উপকরণ বিক্রিতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *