বান্দরবানে সাঙ্গু নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু
![]()
জার্নাল প্রতিবেদক
বান্দরবানের বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদিয়া ইসলাম মুমু কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
জানা গেছে, সাদিয়া ইসলাম মুমু কয়েকজন বান্ধবীকে নিয়ে ছাইংগ্যা এলাকায় পিকনিকে যায়। পরে তারা পুকুরেগোসল করতে নামলে মুমু পানিতে ডুবে নিখোঁজ হয়।
খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে পুকুর থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী।
- অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
- ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
- ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।