খাগড়াছড়িতে ভোররাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল বিআরটিসি বাস

খাগড়াছড়িতে ভোররাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল বিআরটিসি বাস

খাগড়াছড়িতে ভোররাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল বিআরটিসি বাস
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ পুড়ে যায়।

বিআরটিসি টিকিট কাউন্টারের টিকিট বিক্রেতা বিদ্যুৎ চাকমা জানান, ভোর ৪টার দিকে ফোন করে তাকে বাসে আগুন লাগার খবর দেওয়া হয়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে বাসটি সম্পূর্ণ পুড়ে যেতে দেখেন। তবে কারা বা কী কারণে বাসটিতে আগুন দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ বলেন, ভোর ৪টা ২৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গিয়েছিল।

এদিকে, ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার। তার অভিযোগ, এসব সংগঠনের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারে। পাশাপাশি যারা মব সৃষ্টি করে অরাজকতা করছে, তারাও এ ঘটনায় সহযোগিতা করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু বলেন, গাড়িটির চালক ভেতরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ অতিরিক্ত গরম অনুভব হওয়ায় তার ঘুম ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতে আগুন জ্বলতে দেখেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আগুন লাগার কারণ জানার চেষ্টা চলছে। কেউ নাশকতার উদ্দেশ্যে আগুন লাগিয়েছে কি না, তা এখনো স্পষ্ট নয়। এ ঘটনায় থানায় মামলা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *