সৌদি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের

সৌদি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের

সৌদি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি হুথিদের
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

দক্ষিণ সৌদি আরবের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।

গোষ্ঠীটির দাবি, শারুরাহ সামরিক ঘাঁটিতে অবস্থিত অস্ত্রাগার এবং কমান্ড-অ্যান্ড-কন্ট্রোল কক্ষ লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব তথ্য জানান।

তিনি বলেন, শারুরাহ ঘাঁটিতে বিপুলসংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্রের দাবি, হামলায় নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনে সৌদি আরবের অব্যাহত হামলার জবাব হিসেবে এই পাল্টা হামলা চালানো হয়েছে। সৌদি আরব ইয়েমেনে হামলা অব্যাহত রাখলে দেশটির ভূখণ্ডের আরও গভীরে বড় ধরনের হামলা চালানো হবে বলেও সতর্ক করেন তিনি।

তবে হুথিদের পক্ষ থেকে করা এই হামলার দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষও এখন পর্যন্ত হুথিদের দাবির বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *