চিন্ময় কৃষ্ণকে নিয়ে মায়াকান্না শুভেন্দুর, উমর খালিদকে টেনে মোক্ষম জবাব সিপিআই(এম)-এর

চিন্ময় কৃষ্ণকে নিয়ে মায়াকান্না শুভেন্দুর, উমর খালিদকে টেনে মোক্ষম জবাব সিপিআই(এম)-এর

চিন্ময় কৃষ্ণকে নিয়ে মায়াকান্না শুভেন্দুর, উমর খালিদকে টেনে মোক্ষম জবাব সিপিআই(এম)-এর
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশে কারারুদ্ধ হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যটিকে বাঙালি হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন। তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে সিপিআই(এম) বিজেপির “দ্বিমুখী নীতি” তুলে ধরেছে এবং বিনাবিচারে ভারতে আটকে থাকা ছাত্রনেতা উমর খালিদের গ্রেফতার ও দীর্ঘ বন্দিদশার উদাহরণ টেনে আক্রমণ শানিয়েছে।

শনিবার রাজারহাট গোপালপুরে একটি গণেশ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় মায়া কান্না দেখিয়ে উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, পাঁচ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে যোগ দেওয়া চিন্ময় কৃষ্ণের হৃদয়বিদারক ছবি বিশ্বজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের আলোড়িত করেছে। তিনি বলেন, “ড. শ্যামাপ্রসাদ মুখার্জী এবং স্বামী প্রণবানন্দের সংগ্রামের ফলে আমরা যদি ভারতের অংশ হতে না পারতাম, তবে আজ আমাদের অবস্থাও হয়তো চিন্ময় কৃষ্ণের মতোই হতো।”

চরম মুসলিম-বিদ্বেষী এই মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে, পূর্ববর্তী বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেস সরকার পরিকল্পিতভাবে বাঙালি হিন্দুদের স্বদেশ গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জী ও স্বামী প্রণবানন্দের অবদান ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করেছে। একই সঙ্গে তিনি নিজের পরিবারের দেশভাগের যন্ত্রণার কথা তুলে ধরে দাবি করেন, তাঁর মা গায়ত্রী দেবীর পরিবারকে শুধু হিন্দু হওয়ার কারণে সবকিছু ফেলে রেখে এক কাপড়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে হয়েছিল।

অন্যদিকে, সিপিআই(এম) নেতা কলতান দাশগুপ্ত বিজেপির এই যুক্তি খণ্ডন করে বলেন যে, সীমান্ত নির্বিশেষে বামপন্থীরা সর্বদা সংখ্যালঘুদের অধিকারের পক্ষে। তিনি অভিযোগ করেন, বিজেপি দেশে ও বিদেশে আলাদা মানদণ্ড ব্যবহার করে। কলতান বলেন, “আমরা বামপন্থীরা বাংলাদেশ, ভারত কিংবা ফিলিস্তিন—সব জায়গাতেই সংখ্যালঘুদের অধিকার এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। কিন্তু বিজেপির দ্বিমুখী নীতি স্পষ্ট। বাংলাদেশে চিন্ময় কৃষ্ণকে দেশবিরোধী তকমা দিয়ে জেলে রাখা হয়েছে, আর ভারতে উমর খালিদকেও একইভাবে জেলে আটকে রাখা হয়েছে।”

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বর থেকে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহ মামলায় বন্দি রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস। সম্প্রতি মায়ের মৃত্যুর পর তাঁকে শেষকৃত্যে যোগ দিতে স্বল্পমেয়াদী প্যারোল দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই বাংলাদেশের তথাকথিত ‘সংখ্যালঘু নির্যাতনের’ বিষয়ে সরব, যার মধ্যে গত বছর ময়মনসিংহে দিপু দাস হত্যাকাণ্ডের পর কঠোর আন্দোলনের ডাকও অন্তর্ভুক্ত ছিল।

শুভেন্দু অধিকারী আরও দাবি করেন, এই বছর দুর্গাপূজা ঐতিহ্যগত পঞ্জিকা অনুযায়ী উদযাপিত হবে এবং ভাসানও সেই নিয়ম মেনেই হবে। পাশাপাশি মহাঅষ্টমীর দিন মদের দোকান বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বামফ্রন্টের ৩৪ বছরের শাসনকালের সমালোচনা করে শুভেন্দু বলেন, কমিউনিস্ট সরকার বাংলাকে তার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য থেকে দূরে সরানোর চেষ্টা করেছিল। তিনি তৃণমূলের বিরুদ্ধে দুর্গাপূজাকে “জামায়াতীকরণ” করারও অভিযোগ তোলেন।

এর জবাবে প্রবীণ বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রী হলেই কেউ ঠিক করে দিতে পারেন না কে কী বই পড়বে বা কে কী খাবে। এতদিন যেভাবে উদযাপিত হয়ে এসেছে, পূজা সেভাবেই হবে।”এদিকে, উৎসবের সময় প্যান্ডেলের পাশে বামপন্থীদের বইয়ের স্টল এবং ‘শারদোৎসব’ বনাম ‘দুর্গাপূজা’ শব্দ ব্যবহার নিয়েও দুই শিবিরের মধ্যে বাকযুদ্ধ অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *