আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তান-ভারত রণতরির সংঘর্ষ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর জাহাজের সঙ্গে ভারতীয় রণতরির সংঘর্ষের ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারত। বুধবার (১৬ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এই কূটনৈতিক উত্তেজনার কথা জানানো হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আন্তর্জাতিক জলসীমায় ঘটে যাওয়া এই সংঘর্ষে বড় ধরনের কোনো ক্ষতি না হলেও পাকিস্তানি নৌ ইউনিটের আচরণ একেবারেই ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ ছিল।

এই ঘটনাটি সামরিক মহড়া ও সৈন্য চলাচল সংক্রান্ত ১৯৯১ সালের দ্বি-পাক্ষিক চুক্তির ১০ অনুচ্ছেদের প্রত্যক্ষ লঙ্ঘন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সব সামরিক ইউনিটকে সতর্কতা অবলম্বন ও পারস্পরিক চুক্তি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

একই সঙ্গে ইসলামাবাদে অবস্থানরত ভারতীয় চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ কূটনৈতিক প্রতিবাদ নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সাদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রায় ৩০ মিনিট স্থায়ী বৈঠক অনুষ্ঠিত হয়।

সূত্র জানায়, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে উত্তর আরব সাগরে নিয়মিত টহলরত ভারতীয় রণতরির কাছে চলে আসে পাকিস্তানি একটি ‘হুলাইন-ক্লাস’ কর্ভেট। উত্তাল সমুদ্রে অনিয়ন্ত্রিত গতি ও ঝুঁকিপূর্ণভাবে চলার কারণে সংঘর্ষের সূচনা হলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে ২০১১ সালের জুনেও পাকিস্তানি নৌবাহিনীর ‘বাবুর’ এবং ভারতের ‘আইএনএস গোদাবরী’-র মধ্যে একই ধরণের সংঘর্ষ ঘটেছিল।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *