বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বাংলাদেশ সেনাবাহিনী শুটিং প্রতিযোগিতা-২০২৬’ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসস্থ আর্মি শুটিং কমপ্লেক্সে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনীর সামরিক সচিব মেজর জেনারেল এম খায়ের উদ্দীন, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

গত ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর সাতটি ডিভিশনের মোট ৮৪ জন শ্যুটার অংশগ্রহণ করেন। পাঁচ দিনব্যাপী প্রতিযোগিতায় মোট ছয়টি ইভেন্টে শ্যুটাররা নিজেদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।

প্রতিযোগিতায় চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং ঘাটাইল সেনা শুটিং ক্লাব রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। ব্যক্তিগত নৈপুণ্যে যশোর সেনা শুটিং ক্লাবের সৈনিক মো. ইউসুফ আলী প্রতিযোগিতার শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন।

প্রতিযোগিতাটি সেনাসদস্যদের শুটিং দক্ষতা, মনোযোগ, নিয়ন্ত্রণ ও পেশাগত সক্ষমতা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও প্রতিযোগিতামূলক মনোভাব আরও জোরদারে ভূমিকা রেখেছে। নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে সেনাসদস্যদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিট ও সংস্থার বিভিন্ন পর্যায়ের সেনাসদস্য এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্যুটাররা উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় সেনাবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ এ ক্রীড়া ও দক্ষতা-ভিত্তিক প্রতিযোগিতা।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *