বিজিবির কাছ থেকে দুই ভারতীয় নাগরিক ছিনিয়ে নেওয়ার নিন্দা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির

বিজিবির কাছ থেকে দুই ভারতীয় নাগরিক ছিনিয়ে নেওয়ার নিন্দা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির

বিজিবির কাছ থেকে দুই ভারতীয় নাগরিক ছিনিয়ে নেওয়ার নিন্দা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই-বিলাইছড়ি সীমান্তের দুমদুমিয়া বিজিবি চেকপোস্টে আটক দুই ভারতীয় নাগরিককে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক মো. হাবীব আজম এ দাবি জানান।

রোববার রাঙামাটির দুমদুমিয়া বিজিবি চেকপোস্টে তল্লাশিকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিক—মনসিক্কা তংচংঙ্গা ও সুশীল তংচংঙ্গাকে আটক করা হয়। তাদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, প্রসাধনী সামগ্রী ও পোশাক পাওয়া যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পরে আইনগত প্রক্রিয়ার জন্য তাদের রাজস্থলী থানায় নেওয়ার পথে স্থানীয় একটি দল বিজিবি সদস্যদের কাছ থেকে তাদের নিয়ে যায়। এ ঘটনায় বিজিবির অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টারও অভিযোগ রয়েছে।

পিসিসিপির নেতারা বলেন, সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের ওপর হামলার অভিযোগ এবং আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সীমান্ত নিরাপত্তার জন্য উদ্বেগের বিষয়। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

বিবৃতিতে সংগঠনটি আরও দাবি করে, ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা বাহিনীকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও খতিয়ে দেখা প্রয়োজন।

পিসিসিপির পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে—বিজিবির ওপর হামলার অভিযোগ, অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ এবং দুই ভারতীয় নাগরিককে নিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত ও গ্রেপ্তার করা; আটক দুই ভারতীয় নাগরিককে আইনগত প্রক্রিয়ার আওতায় আনা; এবং পার্বত্য চট্টগ্রাম সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিরাপত্তা তৎপরতা জোরদার করা।

পিসিসিপি নেতারা আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সংগঠনটির পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামজুড়ে কর্মসূচি ঘোষণা করা হবে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *