দীঘিনালার দুর্গম পাহাড়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, সনদ পেল ৪২ শিক্ষার্থী

দীঘিনালার দুর্গম পাহাড়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, সনদ পেল ৪২ শিক্ষার্থী

দীঘিনালার দুর্গম পাহাড়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, সনদ পেল ৪২ শিক্ষার্থী
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়াতে এক মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেছে দীঘিনালা জোন। প্রশিক্ষণ শেষে ৪২ জন পাহাড়ি শিক্ষার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দীঘিনালা জোনের পরিচালনায় বাবুছড়া, বরাদম ও আলমগীর টিলা আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী উপলক্ষে শিক্ষার্থীদের হাতে এসব সনদপত্র তুলে দেওয়া হয়।

দীঘিনালার দুর্গম পাহাড়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, সনদ পেল ৪২ শিক্ষার্থী

দীঘিনালা জোন অধিনায়কের নির্দেশনায় পরিচালিত এ প্রশিক্ষণের উদ্দেশ্য ছিল দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং তাদের কম্পিউটার ব্যবহারে মৌলিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা। দুর্গম এলাকায় প্রযুক্তিগত প্রশিক্ষণের সুযোগ সীমিত হওয়ায় সেনাবাহিনীর এ উদ্যোগকে স্থানীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রশিক্ষণ শেষে সনদপত্র হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। তারা জানান, কম্পিউটার সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের ফলে ভবিষ্যতে পড়াশোনা ও কর্মক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে। পাশাপাশি অর্জিত দক্ষতা তাদের আত্মবিশ্বাস বাড়াতেও সহায়ক হবে।

দীঘিনালার দুর্গম পাহাড়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, সনদ পেল ৪২ শিক্ষার্থী

স্থানীয় বাসিন্দারা বলেন, পাহাড়ের দুর্গম এলাকাগুলোতে শিক্ষার্থীদের জন্য এ ধরনের কারিগরি ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত। দীঘিনালা জোনের উদ্যোগে শিক্ষার্থীরা নিজ এলাকায় থেকেই কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ পেয়েছে, যা তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্টরা জানান, বর্তমান সময়ে শিক্ষা ও কর্মক্ষেত্রের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ করে দেওয়া তাদের মূলধারার শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতেও সহায়তা করবে।

দীঘিনালার দুর্গম পাহাড়ে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ, সনদ পেল ৪২ শিক্ষার্থী

দীঘিনালা জোনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা জানান। তারা বলেন, নিরাপত্তা ও দায়িত্ব পালনের পাশাপাশি পাহাড়ি এলাকার মানুষের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করছে।

স্থানীয়রা ভবিষ্যতেও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য কম্পিউটারসহ বিভিন্ন কারিগরি ও দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *