লংগদুতে এলভিএমই ও ইউথ ফোরামের সমন্বয় সভা

লংগদুতে এলভিএমই ও ইউথ ফোরামের সমন্বয় সভা

লংগদুতে এলভিএমই ও ইউথ ফোরামের সমন্বয় সভা
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির লংগদুতে লংগদু ভ্যালু-মুভমেন্ট এন্টারপ্রাইজ (এলভিএমই) ও ইউথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে যুবসমাজের অংশগ্রহণ বৃদ্ধি, বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সমন্বয় এবং সামাজিক উদ্যোগগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

বুধবার (১ অক্টোবর) বেলা ১১টায় লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এলভিএমইর সভাপতি বিক্রম চাকমা। সভা সঞ্চালনা করেন ইউথ ফোরামের সভাপতি মো. নাইম।

সভায় লংগদু মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা তালুকদার, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া, লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাইদুল ইসলাম, ইউএনডিপির জেলা এফএফএস (FFS) কর্মকর্তা মেহেদী হাসান, রাঙামাটি জেলা ইউএফএ (UFA) জয় খীসা, কালাপাকুজ্জ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান, আটারকছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা এবং লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় স্থানীয় পর্যায়ে যুবসমাজকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, তাদের অংশগ্রহণ বাড়ানো এবং বিভিন্ন সংগঠনের মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, যুবসমাজ একটি এলাকার সামাজিক উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। স্থানীয় যুবকদের সংগঠিত করে তাদের দক্ষতা ও নেতৃত্বের বিকাশ ঘটানো গেলে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। এ ক্ষেত্রে বিভিন্ন সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন।

সভা শেষে লংগদু উপজেলা পর্যায়ে LVMF-এর একটি অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়। নতুন এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে স্থানীয় পর্যায়ে আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সভায় উপস্থিত প্রতিনিধিরা স্থানীয় যুবসমাজের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *