মণিপুরে পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার

মণিপুরে পাহাড়ি এলাকায় বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করেছে ইম্ফল ইস্ট জেলা পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (৬ অক্টোবর) সাগোলমাং থানার আওতাধীন ওয়াকান পাহাড়শ্রেণিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মণিপুর পুলিশের ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ইম্ফল ইস্ট জেলা পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওয়াকান হিল রেঞ্জের পাদদেশে যৌথ তল্লাশি অভিযান চালান। এ সময় পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ সন্দেহভাজন লুট করা অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকের মজুত উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি এসএলআর, একটি দেশীয়ভাবে তৈরি একে-৪৭ এবং একটি দেশীয়ভাবে তৈরি এমপি-৫। এ ছাড়া চারটি দেশীয় কারবাইন, দুটি পিস্তল এবং চারটি দেশীয় তৈরি ১২-বোর সিঙ্গেল-ব্যারেল বন্দুক উদ্ধার করা হয়েছে।

অভিযানে বিভিন্ন ধরনের ক্যালিবারের ২৫টি জীবন্ত গুলি পাওয়া যায়। পাশাপাশি ডেটোনেটরসহ একটি নম্বর-৩৬ এইচই গ্রেনেড এবং একটি ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া তিনটি মর্টার শেল ও একটি খালি মর্টার শেল উদ্ধার করা হয়। তল্লাশি অভিযানে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি রেডিও সেটের চার্জার, এসএলআর বেয়নেট, ফ্লেয়ার রাউন্ড, হেলমেট, জ্যাকেট ও বুটসহ আরও বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে।

মণিপুর পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে। এগুলোর উৎস ও সংশ্লিষ্টদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।