কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার

কাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেপ্তার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাইয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. জনি (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম ২ নম্বর গেটের সামনে ডুলুছড়ি নৌঘাটে যাওয়ার পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সাখাওয়াত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় জনিকে আটক করে তার কাছ থেকে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার জনি রাইখালী ইউনিয়নের ডুলুছড়ি ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত আবুল কাশেম এবং মায়ের নাম রওশনারা বেগম। পুলিশ জানিয়েছে, জনির বিরুদ্ধে এর আগে ১০টি মাদক মামলা রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *