নামসর্বস্ব সংগঠনের ব্যানারে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ডাকল ইউপিডিএফ

নামসর্বস্ব সংগঠনের ব্যানারে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ডাকল ইউপিডিএফ

নামসর্বস্ব সংগঠনের ব্যানারে সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ ডাকল ইউপিডিএফ
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের আশেপাশে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক উপজাতিভিত্তিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার নেতৃত্বাধীন অপর সশস্ত্র গ্রুপ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে চলমান গোলাগুলির পর এবার জেএসএসের সাথে সংঘর্ষে টিকতে না পেরে নামসর্বস্ব সংগঠন সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ব্যানারে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে ইউপিডিএফ।

শনিবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।

রোববার (১১ অক্টোবর) সকাল ৬টা থেকে সাজেক পর্যটন সড়কে অনির্দিষ্টকালের এ অবরোধের ডাক দেয়া হয়। কর্মসূচির কারণে পর্যটক, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

বিবৃতিতে নামসর্বস্ব সংগঠনগুলোর নেতারা নিজেদের সশস্ত্র তৎপরতার কথা উল্লেখ না করলেও জেএসএসকে দায়ী করে সাজেকে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেন।

সংগঠন দুটির পক্ষ থেকে জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে অবরোধ শুরুর পরিকল্পনা থাকলেও পর্যটকদের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কর্মসূচি এক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

সাজেক দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র হওয়ায় এ অবরোধের প্রভাব পড়তে পারে পর্যটন খাতে। বিশেষ করে ঢাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়তে পারে। একই সঙ্গে সাজেক, বাঘাইছড়ি ও দীঘিনালা রুটে চলাচলকারী যানবাহনের চালক, পরিবহন শ্রমিক, স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদেরও ভোগান্তির আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত প্রায় দুই সপ্তাহ ধরে সাজেকের ভুয়াছড়ি, চাইল্যাতলী ও মাচলংসহ আশপাশের এলাকায় ইউপিডিএফ-জেএসএস সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা অবস্থান নিয়ে ব্যাপক গোলাগুলিতে লিপ্ত হচ্ছে। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর ইউপিডিএফের গুলিতে কস্মিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু আহত হয়।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *