যৌথ বাহিনীর চেকপোস্টে মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

যৌথ বাহিনীর চেকপোস্টে মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড

যৌথ বাহিনীর চেকপোস্টে মদসহ ১২ রোহিঙ্গা আটক, প্রত্যেকের ১৫ দিনের কারাদণ্ড
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অস্থায়ী চেকপোস্টে একটি হাইয়েস গাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় মদসহ ১২ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

১০ অক্টোবর দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, হোয়াইক্যং আর্মি ক্যাম্পের সেনাসদস্য ও উনচিপ্রাং আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা সেখানে অস্থায়ী চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় কালো রঙের একটি হাইয়েস গাড়িতে তল্লাশি চালিয়ে ২০০ মিলিলিটারের পাঁচটি বোতলে মোট এক লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ১২ জন রোহিঙ্গাকেও আটক করা হয়।

আটক ব্যক্তিরা কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে হোয়াইক্যং-উনচিপ্রাং এপিবিএনের উপপরিদর্শক (এসআই) শাহীনুর ইসলামের নেতৃত্বে এপিবিএনের সদস্যরা তাঁদের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান।

সেখানে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অনীক চৌধুরী মোবাইল কোর্ট পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পৃথক মামলায় প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়। মামলাগুলো ১০ অক্টোবর দায়ের করা হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প-১-এর মোহাম্মদ আনাচ (২৬), কামাল সাদেক (২২), নুর হোসেন (২০) ও মানুর রশিদ (২৫); ক্যাম্প-৪ ইস্টের মোহাম্মদ রফিক (২৬); ক্যাম্প-৫-এর মো. জোবায়ের (২৭); ক্যাম্প-৬-এর মফিজুর রহমান (২৫); ক্যাম্প-৮ বালুখালীর ইয়াসের (১৮) ও আমান উল্লাহ (৪০); ক্যাম্প-১১ বালুখালী-২-এর সাদেক (১৮); ক্যাম্প-১২-এর সৈয়দ করিম (৩২) এবং ক্যাম্প-১৩ থ্যাইংখালীর মোহাম্মদ ইসহাক (২৬)।

মোবাইল কোর্টে সাজা দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ১২ জনকে এপিবিএনের নিরাপত্তায় টেকনাফ মডেল থানায় পাঠানো হয়েছে।

টেকনাফ ১৬ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed