মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর সদস্য গ্রেপ্তার, এম১৬ রাইফেলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর সদস্য গ্রেপ্তার, এম১৬ রাইফেলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

মণিপুরে সশস্ত্র গোষ্ঠীর সদস্য গ্রেপ্তার, এম১৬ রাইফেলসহ বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
“এখান থেকে শেয়ার করতে পারেন”

Loading

জার্নাল প্রতিবেদক

ভারতের মণিপুরের ইম্ফল পূর্ব জেলায় নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী কাংলেইপাক কমিউনিস্ট পার্টির (কেসিপি-এমএফএল) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিদ্রোহবিরোধী অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে একটি গোপন অস্ত্রভান্ডারের সন্ধান পাওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তির নাম পুখরামবাম জ্যাকসন সিং (২৬)। তিনি সংগঠনটিতে ‘প্রাইভেট’ পদমর্যাদায় দায়িত্ব পালন করতেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইম্ফল পূর্ব জেলার আন্দ্রো থানার আওতাধীন নাগরিয়ান চিংখং এলাকায় অপরাধ শনাক্তকরণ ইউনিট (সিডিও) ও নিরাপত্তা বাহিনীর যৌথ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে গৌরনগরের কাছে নংমাইজিং চিং পাহাড়ের পাদদেশে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি এম১৬ রাইফেল, দুটি ম্যাগাজিন, একটি ৪০ মিলিমিটার লঞ্চার গান, ম্যাগাজিনসহ একটি পয়েন্ট ৩২ ক্যালিবারের পিস্তল এবং চীনে তৈরি একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

এ ছাড়া ৫.৫৬ মিলিমিটার ক্যালিবারের ৪৯৫ রাউন্ড তাজা গুলি এবং চার্জারসহ দুটি বাওফেং ওয়্যারলেস যোগাযোগযন্ত্র জব্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ কী উদ্দেশ্যে সেখানে মজুত রাখা হয়েছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।

  • অন্যান্য খবর জানতে এখানে ক্লিক করুন।
  • ফেসবুকে আমাদের ফলো দিয়ে সর্বশেষ সংবাদের সাথে থাকুন।
  • ইউটিউবেও আছি আমরা। সাবস্ক্রাইব করে ঘুরে আসুন ডিজিটাল কন্টেন্টের দুনিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *